জাতীয় সংসদে ছয়টি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংসদের অধিবেশনে কণ্ঠভোটে পৃথক প্রস্তাব পাসের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুবকে।
পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন।
সংসদীয় কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং নীতিগত বিষয়ে সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করবে এসব স্থায়ী কমিটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!