জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, জানাবেন প্রধানমন্ত্রীর সমবেদনা

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৬:১৩ এএম
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, জানাবেন প্রধানমন্ত্রীর সমবেদনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।

সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক ও সমবেদনা জানাবেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার বিষয়েও সফরকালে আলোচনা হতে পারে। দুই দিনের সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!