জাতীয়

কাজাখস্তানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব–২০ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৬:৩০ এএম
কাজাখস্তানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব–২০ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ওমানে অনুষ্ঠিত এএইচএফ অনূর্ধ্ব–২০ নারী হকি কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশ। নারী হকির ইতিহাসে এটি দেশের আরেকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে নারী হকির যাত্রা খুব বেশি দিনের নয়। তবে অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে দলটি। এর আগে জাতীয় নারী দল এশিয়ান গেমসের বাছাই পর্বে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে।

সিনিয়র দলের সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ হকি ফেডারেশন অনূর্ধ্ব–২০ দলকে এএইচএফ কাপে অংশগ্রহণের সুযোগ দেয়। সেই আস্থার প্রতিদান দিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরছে তরুণীরা। এ দলের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলেরও সদস্য।

এদিকে, বাংলাদেশ নারী দলের এই সাফল্যের দিনেই জাতীয় ক্রীড়া পরিষদ হকিসহ ২৬টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠন করেছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার দিনই আন্তর্জাতিক শিরোপা জয়ে দেশের হকিতে নতুন আশার বার্তা দিলেন নারী খেলোয়াড়রা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!