সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবটি অনুমোদন করেছে কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
সরকারের পক্ষ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনার ফলে নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!