মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তাঁর এ শুভকামনার কথা জানানো হয়। বার্তায় বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। আল্লাহ যেন তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করেন।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও জানান তারেক রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!