জাতীয়

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

আপডেট: আগ ১৬, ২০২৬ : ০৫:৪৩ এএম
রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আজ দুপুর ১২টায় যাচাই-বাছাই করার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!