জাতীয়

অনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট: সেপ্টে ১৮, ২০২৬ : ০৫:৪৯ এএম
অনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।’

তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জেতার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও তাঁদের দায়িত্ব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!