টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে বিশ্ব অনেক পিছিয়ে আছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন।
এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে ২০২৬ সালের ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত পদক্ষেপ, কার্যকর সমাধান সম্প্রসারণ এবং বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ২১ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!