সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!