কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেলে মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক পর্যটককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে নিহত পর্যটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাঁদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!