জাতীয়

ফরিদপুর ও কিশোরগঞ্জে ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই নতুন বই বিতরণ

আপডেট: অক্টো ২৯, ২০২৬ : ০৩:১৫ এএম ৩ ০
ফরিদপুর ও কিশোরগঞ্জে ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই নতুন বই বিতরণ

ফরিদপুর ও কিশোরগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। একই দিনে শিক্ষার্থীদের মধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ করতে হবে।

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২৮ অক্টোবরের নির্দেশনায় বলা হয়েছে, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণির চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নিতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন কার্যক্রম শেষ করে পরদিন ফল প্রকাশ ও পাঠ্যবই বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের ২৪ অক্টোবরের অনলাইন সভার নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ নির্দেশনা জারি করে।

কিশোরগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ স্বাক্ষরিত নির্দেশনাটি জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এদিকে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

আরএসা-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!