তরুণ প্রজন্মকে বিসিএস-নির্ভরতা বা "বিসিএস ডিজিজ" থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আয়োজনে 'গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদন'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, অনেক তরুণ ভালো চাকরি ছেড়ে বয়স থাকাকালীন সময় পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দেন। আবার অনেকে বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে হতাশায় পড়েন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বিসিএসের প্রস্তুতি নিতে দেখা যায়। এতে জীবনের বড় একটি সময় বিসিএস ঘিরেই কাটছে। এই "ডিজিজ" থেকে বের হতে হবে।
এদিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস রোধে প্রশ্ন তৈরির সময় আমাদের ৪০ থেকে ৫০ জন ৪ থেকে ৫ দিন আন্ডারগ্রাউন্ডে থাকেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। এই কয়দিন তারা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!