নিজস্ব প্রতিবেদক

বিএমইউতে প্রথমবারের মতো ইনোভেনশন হাব নিয়ে ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

আপডেট: এপ্রি ১৮, ২০২৬ : ০৫:২৯ পিএম ১০
বিএমইউতে প্রথমবারের মতো ইনোভেনশন হাব নিয়ে ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

মঈন মাহমুদ 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইনোভেনশন হাব নিয়ে ওরিয়েন্টেশন সেশন (Innovation Hub (iHub) Orientation Session) ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
 বিএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত  এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যখাতে উদ্ভাবনভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও এ্যাডভান্সড ইন্টলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমস ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার এ. মামুন, পিএইচডি। তিনি ইনোভেনশন হাবের প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রূপান্তর এবং একটি কার্যকর ইনোভেনশন ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।  

অধ্যাপক খন্দকার এ. মামুন, বলেন, বিশ্ববিদ্যালয় হলো ইনোভেনশন ইঞ্জিন।  আইডিয়াকে ইনকিউভেট করার এখনই শ্রেষ্ঠ সময়। রিসার্চ, ইনোভেনশন, ইনকিউভেশন, কমারশিয়ালাইজেশন  এ পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের একদিকে থাকবে লাইব্রেরি আর এর সাথে থাকতে ইনোভেনশন হাব। বিএমইউতে যে পরিমাণ রোগী, প্রশিক্ষণের ও উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে তা প্রতিদিনই নিত্যনতুন ইনোভেনশনের আইডিয়া তৈরি হচ্ছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আই হাব এক্সিকিউটিভ বডির চেয়ারপারসন বিএমইউ এর উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে আধুনিক চিকিৎসা শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি শক্তিশালী ইনোভেনশন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান আই হাব আরএন্ডডি লিড অধ্যাপক ডা. এম. এ. শাকুর বলেন, গবেষণা, উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী প্ল্যাটফর্মে হবে বিএমইউ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!