নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের দেখতে গেলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট: এপ্রি ২৪, ২০২৬ : ০৩:০৭ পিএম ২৮
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের দেখতে গেলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাইয়ের যুদ্ধাহতদের দেখতে গেছেন।

শুক্রবার বিকেলে হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় মন্ত্রী চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন। আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান মন্ত্রী।
এ ছাড়া আহতদের চিকিৎসা সহায়তার জন্য মন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাত আর্থিক সহায়তা প্রদান করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!