নিজস্ব প্রতিবেদক

গ্রীন টাউন হোল্ডিং-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো মেঘনা শপিং কমপ্লেক্স চ্যাম্পিয়ন ট্রফি-২০২৬

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৩:১৮ পিএম ৫০
গ্রীন টাউন হোল্ডিং-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো মেঘনা শপিং কমপ্লেক্স চ্যাম্পিয়ন ট্রফি-২০২৬

 গ্রীন টাউন হোল্ডিং মেঘনা শপিং কমপ্লেক্স আয়োজিত “চ্যাম্পিয়ন ট্রফি-২০২৬” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ১২ মে রাত ৮টায়। প্রতি ইনিংসে ১০ ওভারের এই জমজমাট টুর্নামেন্টে অংশ নেয় ৮ টি দল। ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স।

সেমিফাইনালের প্রথম ম্যাচে কুলেক্সের মুখোমুখি হয় স্কাই টার্ফ। শুরু থেকেই দারুণ খেলায় নিজেদের আধিপত্য ধরে রেখে জয় নিশ্চিত করে স্কাই টার্ফ এবং ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে এস কে মোবাইল ও স্টুডিও ৩৬০-এর মধ্যকার ম্যাচেও ছিল চরম উত্তেজনা। শেষ পর্যন্ত স্টুডিও ৩৬০-কে হারিয়ে ফাইনালে উঠে আসে এস কে মোবাইল। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টিম স্কাই টার্ফ ও এস কে মোবাইল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্কাই টার্ফের ব্যাটাররা। চার-ছক্কার বৃষ্টিতে নির্ধারিত ১০ ওভারে তারা সংগ্রহ করে ১৪৩ রান, যা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একটি বড় সংগ্রহ।

১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় এস কে মোবাইল। স্কাই টার্ফের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪৮ রানে থেমে যায় এস কে মোবাইলের ইনিংস। ফলে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে “মেঘনা শপিং কমপ্লেক্স চ্যাম্পিয়ন ট্রফি-২০২৬”-এর শিরোপা জিতে নেয় টিম স্কাই টার্ফ। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য তন্ময় নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”। আর পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন সালমান।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল টিম স্কাই টার্ফ-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ), ডিএমপি। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!