বুধবার সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাস সংলগ্ন সুমন ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷
জনাব মো: পারভেজ, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে সুমন ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠান এ চিপস উৎপাদনে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। পরিলক্ষিত সমস্যাগুলো হলো:
১। পোড়া তেল এর ব্যবহার পাওয়া যায়।
২। চিপস তৈরীতে নিম্নমানের বিট লবণ এর ব্যবহার করা হয় এবং খোলা বস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ সংরক্ষিত পাওয়া যায়।
৩। প্রচুর পরিমাণে চিপস নকল লেবেলিং দ্বারা নোংরা পরিবেশে প্রস্তুত ও বাজারজাতকর করা হচ্ছে।
৪। খাদ্যস্থাপনার ভিতরের অংশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।
৫। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্র নেই।
৬। খাদ্যকর্মীরা সরাসরি খালি হাতে চিপস প্যাকেটিং করতেছে ও খাদ্যকর্মীদের হাতের নোখ লম্বা এবং অপরিষ্কার লক্ষ্য করা যায়।
৭। খাদ্যপণ্য সরাসরি ফ্লোরে সংরক্ষণ করা।
এসব অপরাধের দায়ে নিরাপদ লহাদ্য আইন- ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।
জনাব সৈয়দ সারফরাজ হোসেন , নিরাপদ খাদ্য অফিসার, সিলেট মেট্রোপলিটন সার্বিক সমন্বয়ে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটন ও পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!