জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। তিনি বলেন, জোটের অংশীদারদের সম্মান জানিয়ে আসন বণ্টন করা হয়েছে।
সোমবার রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জাগপাকে একটি আসন দেওয়া হয়েছে, যদিও তারা কোনো আসন দাবি করেনি। শহীদ পরিবারকে সম্মান জানিয়ে ‘জুলাই পরিবারের’ একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ১১ দলীয় জোট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ রয়েছে। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া—সব ক্ষেত্রেই তারা একসঙ্গে কাজ করেছে। নির্বাচনের পরও এই ঐক্য বজায় রেখে সংসদ ও সংসদের বাইরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জোট।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, অন্য দলের তুলনায় তাদের প্রক্রিয়া ভিন্ন। এখানে প্রার্থীরা আবেদন করেন না; দল যাকে মনোনয়ন দেয়, তিনিই প্রার্থী হন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ফজলুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!