রাজনীতি

গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৫:১১ এএম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য Rumeen Farhana। তিনি বলেন, লোডশেডিং বা ‘মেরামত সেডিং’ যাই বলা হোক না কেন, গ্রামীণ জনগণ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকছেন।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, “গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই বাস্তবতা।” তিনি আরও প্রশ্ন তোলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে মন্ত্রী যে সময়সীমা দিয়েছিলেন, তা কেন বাস্তবায়িত হয়নি।

তিনি সংসদে বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়নি। কবে নাগাদ এই সংযোগ দেওয়া হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা চান।

এর জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, “উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে হচ্ছে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধান ও ড্রিলিং না হওয়ায় বর্তমানে সংকট তৈরি হয়েছে। তবে নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে।

এ সময় সংসদে স্পিকার Hafiz Uddin Ahmed মন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে দায়িত্বশীলভাবে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য কি না, তা যাচাই-বাছাই করে তবেই ঘোষণা করা উচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!