বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
আজ সোমবার (৮ জুন) রাজধানীর বনানীতে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাক খাতে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখছেন।
তিনি আরও বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করছেন, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তবে এত বড় অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে নারী নেতৃত্ব বিকাশ, প্রশাসনে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। কর্মক্ষেত্র, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের আরও সুযোগ তৈরি হলে দেশের উন্নয়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং তা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!