রাজনীতি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

আপডেট: অক্টো ১৭, ২০২৬ : ০৪:৪৬ এএম ৫ ০
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী রোববার, ১৮ অক্টোবর। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য, প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানে কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!