রাজনীতি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:৪১ এএম ৪ ০
চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে চট্টগ্রাম সফর করছেন ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তাঁকে ঘিরে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!