রাজধানী

ডিএমপিতে ৬ পুলিশ পরিদর্শকের বদলি

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৪:৫৩ এএম ২৬
ডিএমপিতে ৬ পুলিশ পরিদর্শকের বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছয়জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত/অপারেশন) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক খানকে দারুস সালাম থানায় একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেনকে গেন্ডারিয়া থানায় বদলি করা হয়েছে।

ডিএমপির লাইনওয়ারে কর্মরত পরিদর্শক মো. হিরু মিয়াকে ওয়ারী থানায় এবং তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবালকে রমনা থানায় স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির লাইনওয়ারের পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে তেজগাঁও থানায় এবং সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে কর্মরত পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় (অপারেশন) দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!