রাজধানী

কাজের মান নিয়ে কোনো আপস নয়: ডিএনসিসি প্রশাসক

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৪:২৫ এএম ২২
কাজের মান নিয়ে কোনো আপস নয়: ডিএনসিসি প্রশাসক

চলমান উন্নয়নকাজে মান বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার রাজধানীর মিরপুরে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, টেন্ডারের শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজের মান নিশ্চিত করতে কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করবেন এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের সবার টাকায় এসব কাজ হচ্ছে। কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখভাল করা এবং ঠিকাদারদের সহযোগিতা করা নাগরিকদেরও দায়িত্ব।”

মিরপুরের ৫ নম্বর ওয়ার্ডের সেকশন-১১ এলাকার বাউনিয়াবাঁধে বিভিন্ন সড়ক ও নর্দমা উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় প্রায় ৭ দশমিক ৮৮ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ ড্রেনেজ লাইন নির্মাণ করা হবে।

এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে সেকশন-১০ এলাকায় আরসিসি পাইপ বসানো, সড়ক ও ফুটপাত উন্নয়নকাজেরও উদ্বোধন করা হয়। এখানে প্রায় ৩৩০ মিটার সড়ক ও সমপরিমাণ নর্দমা নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আমিনুল হক।

ডিএনসিসি প্রশাসক বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্প অনুমোদন দিয়ে কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত স্থানের বাইরে ট্রাক পার্কিং না করার জন্যও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!