ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!