রাজধানী

গাবতলী ইন্টারসেকশন–বাস টার্মিনাল রুটে নতুন বাইপাস সড়ক উদ্বোধন, আশা যানজট মুক্ত ঈদ যাত্রার

আপডেট: মে ২২, ২০২৬ : ০৪:১৪ এএম
গাবতলী ইন্টারসেকশন–বাস টার্মিনাল রুটে নতুন বাইপাস সড়ক উদ্বোধন, আশা যানজট মুক্ত ঈদ যাত্রার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গাবতলী রুটে নতুন বাইপাস সড়ক চালুর মাধ্যমে আন্তঃজেলা বাস সরাসরি বাস টার্মিনালে যেতে পারবে, ফলে গাবতলীতে যানজট প্রায়শই থাকবে না।

প্রশাসক বলেন, “আসন্ন ঈদে গাবতলী রুটে যানজট মুক্ত করে জনদূর্ভোগ কমিয়ে জনগণকে স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে।”

বৃহস্পতিবার (২১ মে) গাবতলী ইন্টারসেকশন থেকে বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনকালে প্রশাসক এসব কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান ঈদের কারণে পরিবর্তিত সময়ে করা হয়েছে। বাইপাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত ১৬ তলার সোসাইটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন।

প্রশাসক বলেন, “টেকনিক্যাল মোড় এবং বাংলা কলেজের ইউটার্নের কারণে গাবতলী বাস টার্মিনালে সর্বদা যানজট লেগে থাকে। ট্রাফিক বিভাগের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের প্রকৌশল বিভাগ দিন-রাত কাজ করে অল্প সময়ের মধ্যে এই সড়ক নির্মাণ করেছে।”

পশুর হাটের কারণে যানজট হবে কিনা জানতে চাইলে তিনি জানান, “ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কয়েকবার যৌথ সভার মাধ্যমে ইজারাদারদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ বছর কোরবানির পশু ছোট ট্রাকে নামানো হবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না।”

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, গাবতলী ইন্টারসেকশন থেকে বাস টার্মিনাল পর্যন্ত ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান এবং ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!