রাজধানী

ডিএমপির তিন যুগ্ম কমিশনারের পদায়ন

আপডেট: জুন ১১, ২০২৬ : ০৫:৫২ এএম
ডিএমপির তিন যুগ্ম কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম ও মাঠপর্যায়ের কাজ আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!