বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে নাসা গ্রুপের শ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা সড়কে নেমে আসেন এবং অবস্থান নেন। এতে দুই পাশের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, এর আগে কয়েক দফা অবরোধের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
সড়ক অবরোধের কারণে তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!