রাজধানী

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:৪১ এএম
পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

পবিত্র আশুরা উদযাপনকে কেন্দ্র করে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন ২০২৬ খ্রি.) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তবে মিছিলে কিছু ব্যক্তির দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্রসদৃশ বস্তু বহনের কারণে অতীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিলে এসব বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে। জননিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!