শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া সাজেদুল ইসলাম শুভ্র জামিন পেয়েছেন। একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিন আসামিরও জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার প্রথম শ্রম আদালত–এর বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হয়। একই মামলার আরও তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরও জামিন দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলস–এর সাবেক এক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এর আগে মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!