২০২৬–২৭ অর্থবছরের বাজেট পাস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরাকে স্বাগত জানিয়ে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার সন্ধ্যায় নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নতুন অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!