রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, লালবাগ বিভাগে ১৪৩টি, মতিঝিল বিভাগে ২৯৫টি এবং ওয়ারী বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, মিরপুর বিভাগে ৩৮২টি, উত্তরা বিভাগে ২৫০টি এবং গুলশান বিভাগে ১৮৯টি মামলা করা হয়েছে।
এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!