রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার

আপডেট: আগ ২০, ২০২৬ : ০৫:৫৮ এএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৪১ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে দুটি সুইচগিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন উদ্ধার করা হয়। অভিযানে ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা এবং ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

একই সময়ে দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!