ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালি জোন থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া একই অফিস আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ বাতিল করা হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!