শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চীনা প্রতিনিধিদল শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা সম্ভব হলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। এ লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে যৌথ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!