জন্মদিনের দিনেই ব্যাট হাতে মাঠে নেমে নিজেকে বিশেষ এক উপহার দিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নিয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।
৩৯তম জন্মদিনে কেক কাটার পরই মাঠে নেমে খেলতে নামেন মুশফিক। প্রথম দিনের শেষে ৪৮ রানে অপরাজিত থাকা এই ব্যাটার ফিফটির জন্য প্রয়োজনীয় ২ রান নিতে পরের দিন আরও ১০ বল খেলতে হয়।
দ্বিতীয় দিনের শুরুতে অন্যপ্রান্তে লিটন কুমার দাস আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তোলেন দ্রুত। শাহিন শাহ আফ্রিদির করা দিনের দ্বিতীয় ওভারে টানা তিনটি বাউন্ডারিও হাঁকান তিনি। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন লিটন। তবে ৩৩ রান করে দায়িত্বহীন এক শটে আউট হয়ে যান তিনি।
এর আগে বাংলাদেশের শুরুটা ছিল ধীর। ৩১ রানের মধ্যে ফিরে যান মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হলে ক্রিজে আসেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তিনি। তবে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৯১ রানে আউট হন মুমিনুল।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান করেছিল।
লিটনের বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। গত নভেম্বরে নিজের শততম টেস্টে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার এবার জন্মদিনে আরেকটি শতকের অপেক্ষায় রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!