মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম ভারতীয় সেঞ্চুরির পর এবার টি-টোয়েন্টিতে দ্রুততম ছয়ের সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার।
শনিবার এক ম্যাচে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন সূর্যবংশী। ইনিংসের ধারাবাহিকতায় মাত্র ৫১৪ বলের মধ্যে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
ম্যাচে তিনি ১৬ বলে ৩৬ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। পাওয়ার প্লের মধ্যেই তিনটি ছক্কা মারেন এই ব্যাটার। এর ফলে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০টি ছক্কা মারার রেকর্ডও গড়েন সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে, যিনি ২০২৪ মৌসুমে ২৯টি ছক্কা মারেন।
তবে সূর্যবংশীর ব্যক্তিগত নৈপুণ্যের দিনটি দলীয়ভাবে সুখকর হয়নি। তার দল রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে যায়। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স দুই ওপেনার সাই সুদর্শন (৫৫) ও শুবমান গিলের (৮৪) দারুণ ইনিংসে দুইশ ছাড়ায়। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান ১৫২ রানে অলআউট হয়।
গুজরাটের হয়ে রশিদ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন। জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!