মিরপুরের পর সিলেটেও টেস্টে টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবারও আগে ব্যাটিং করতে হবে স্বাগতিকদের।
আজ শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসানের (তামিম)। প্রথম টেস্টের একাদশ থেকে তাকে দলে নেওয়া হয়েছে সাদমান ইসলামের জায়গায়।
বাংলাদেশ দলে মোট দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার এবাদত হোসেনকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। চোটের শঙ্কা থাকলেও মাহমুদুল হাসান জয় দলে আছেন।
বাংলাদেশ একাদশে আরও আছেন— মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অন্যদিকে পাকিস্তান একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। তার সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন খুররম শেহজাদ ও স্পিনার সাজিদ খান।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!