২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে শনিবার এই দল ঘোষণা করা হয়।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ফরোয়ার্ডকে চূড়ান্ত স্কোয়াডেও রাখা হয়েছে।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন নেইমার। ২০২৩ সালের পর প্রথমবারের মতো তিনি সেলেসাও দলে জায়গা পেলেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
ব্রাজিল দলকে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে সাজিয়েছেন আনচেলত্তি। দলে কিছু চমকও রয়েছে, যেখানে কয়েকজন নতুন মুখ সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো, পাকেতা
ফরোয়ার্ড: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রায়ান
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!