পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, “আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। ছেলেরা এই সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে দল যেভাবে খেলেছে, এই কৃতিত্ব তাদেরই প্রাপ্য।”
তিনি আরও বলেন, “লিটন দাস প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে। তার ইনিংসের কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিংরুমে আমাদের মনোবলও ছিল উঁচু। আমরা ভেবেছিলাম ৪৫০ রানের বেশি করা প্রয়োজন হবে। বোলাররা মৌলিক ক্রিকেট খেলেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে।”
নিজের পরিশ্রম ও প্রতিশ্রুতি নিয়ে মুশফিক বলেন, “আমি দেশের জন্য খেলি। এটা সহজ নয়, এখানে কঠোর পরিশ্রম করতে হয়। কাজ করে যেতে হয়। আমি আমার ক্রিকেট জীবন উপভোগ করছি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করে, যা দলের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!