বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এর আগে ঢাকা ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে নির্বাচিত হন তামিম। ওই ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তিনি পরিচালকের দায়িত্ব পান। পরে নবগঠিত বোর্ডের সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন Fahim Sinha।
এর মাধ্যমে বিসিবির ইতিহাসে ১৮তম সভাপতি এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া ষষ্ঠ সভাপতি হলেন তামিম। গত দুই মাস ধরে তিনি বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকা ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তামিমের পর সর্বোচ্চ ৭২ ভোট করে পান Syed Ibrahim Ahmed ও Israfil Khasru। এছাড়া ৭০ ভোট পান Masuduzzaman এবং ৬৮ ভোট পান Yasir Mohammad Faisal Ashiq।
নবগঠিত ২৩ সদস্যের পরিচালনা পর্ষদে বিভাগীয় ও জেলা ক্রিকেট সংস্থা থেকে ১০ জন, ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দিয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া তামিমের সামনে এখন দেশের ক্রিকেট প্রশাসনের নেতৃত্ব দেওয়ার নতুন চ্যালেঞ্জ। মাঠের সাফল্যের পর এবার প্রশাসনিক দায়িত্বে তিনি কতটা সফল হন, সেদিকেই নজর থাকবে ক্রিকেট–সংশ্লিষ্টদের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!