খেলাধুলা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:১২ এএম
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই কীর্তি গড়েন। ডালাসে ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে মেসি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। পরে ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের রেকর্ডকেই আরও সমৃদ্ধ করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি।

তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো হয়নি তার জন্য। ৯ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২২।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেসির এই অর্জন বিশ্বকাপ ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে জায়গা করে নিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!