বিশ্বকাপ জেতা হয়নি। তবে ব্যক্তিগত সাফল্যে আবারও আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক।
ফাইনালে আর্জেন্টিনার লিওনেল মেসি গোল করতে না পারায় ১০ গোল নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন এমবাপ্পে। আট গোল করে টুর্নামেন্ট শেষ করেন মেসি।
গোলদাতার তালিকায় এরপরই রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম ও নরওয়ের আর্লিং হালান্ড। দুজনই করেছেন সাতটি করে গোল।
এটি এমবাপ্পের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ গোল্ডেন বুট। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। সেবার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স।
২০১৮ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০–এ উন্নীত করেন তিনি। যদিও সেই ম্যাচে ৬–৪ ব্যবধানে হেরে তৃতীয় হতে পারেনি ফ্রান্স।
এই টুর্নামেন্ট শেষে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে গেছেন ফরাসি এই তারকা। তাঁর ঠিক পরেই রয়েছেন লিওনেল মেসি, যার গোলসংখ্যা ২১।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!