খেলাধুলা

প্রথমবার বিশ্বকাপের ফেয়ার প্লে পুরস্কার জিতল নেদারল্যান্ডস

আপডেট: জুলা ২১, ২০২৬ : ০৬:০৮ এএম
প্রথমবার বিশ্বকাপের ফেয়ার প্লে পুরস্কার জিতল নেদারল্যান্ডস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়সুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখায় ডাচদের হাতে তুলে দেওয়া হয়েছে এই স্বীকৃতি।

ফিফার নিয়ম অনুযায়ী, যে দল পুরো বিশ্বকাপজুড়ে মাঠে সর্বোচ্চ ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করে এবং শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড গড়ে, তাদেরই দেওয়া হয় ফেয়ার প্লে পুরস্কার।

এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। এই চার ম্যাচে দলটির খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছেন। কোনো লাল কার্ড না পাওয়ায় শৃঙ্খলার বিচারে তারা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে ছিল।

গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে নেদারল্যান্ডস। তবে শেষ ৩২ পর্বে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

বিশ্বকাপ ইতিহাসে এটি নেদারল্যান্ডসের প্রথম ফেয়ার প্লে পুরস্কার।

এই পুরস্কার জয়ের তালিকায় সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত চারবার ফিফার ফেয়ার প্লে পুরস্কার জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইংল্যান্ড ও স্পেন দুটি করে এবং বেলজিয়াম, কলম্বিয়া, পেরু, পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স ও নেদারল্যান্ডস একবার করে এই স্বীকৃতি পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!