আইন-আদালত

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:২৩ এএম
কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আবেদনের শুনানি শেষে আজ বুধবার (২২ এপ্রিল) সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার, ফল শিটসহ সব নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে তিনি পরাজিত হন।

এ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এ বিষয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!