আইন-আদালত

ফারজানা রুপা ও শাকিলের জামিন শুনানি পিছিয়ে ১১ মে

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৬:১৬ এএম
ফারজানা রুপা ও শাকিলের জামিন শুনানি পিছিয়ে ১১ মে

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর আদেশ পিছিয়ে আগামী ১১ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট সাত মামলায় তাদের জামিন শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠানো হয়। একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

পরদিন উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তারা বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!