রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। আদালতের এই রুলের ফলে রাজধানীতে ফুটপাত ব্যবস্থাপনা ও হকার পুনর্বাসন নীতিমালা নিয়ে নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!