আইন-আদালত

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

আপডেট: মে ২১, ২০২৬ : ০৬:৪৭ এএম
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৭ মে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন করা হয়।

রিটে অভিযোগ করা হয়, ওই সময় দেশের বিভিন্ন খাতে—অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে—অস্থিরতা সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে একটি কমিশন গঠন করে তদন্তের আবেদন জানানো হয়।

রিটকারীরা বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার সুযোগ না থাকে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সম্পর্কে সরকারের নির্দেশনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!