আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, তদন্তে প্রাথমিক অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান আওয়ামী লীগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে এবং বর্তমানে সেটির তদন্ত চলছে।
তিনি বলেন, তদন্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তি পাওয়া যায়, তাহলে তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কয়েকটি মামলায় এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষা রয়েছে। বিশেষ করে শাপলা চত্বর-সংক্রান্ত মামলাসহ আরও কয়েকটি মামলায় তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।
তিনি আরও বলেন, একটি মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তাঁর দেশে ফিরে আদালতে উপস্থিত হয়ে বিচার মোকাবিলা করা উচিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!