বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কনস্টিটিউশন ডে উদ্যাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইনটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই আইনটি সংশোধন করা হবে।
তিনি বলেন, ‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে।’ এর আগে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানান আইনমন্ত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!