প্রবাসীদের সম্পদ ও সম্পত্তিসংক্রান্ত বিরোধসহ বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ ধরনের বিশেষায়িত আদালত গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, দেশে শ্রমিকদের জন্য শ্রম আইন রয়েছে, পাশাপাশি শ্রম আদালতও গঠন করা হয়েছে। কিন্তু প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের বিশেষায়িত আদালত নেই।
তিনি বলেন, প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের কাছে সেই অর্থ ফেরত চাইতে গিয়ে কিংবা সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এসব বিরোধের জেরে তাঁদের বছরের পর বছর মামলা চালাতে হয়। এতে আইনজীবীদের পেছনে অর্থ ব্যয় করতে করতে অনেকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
বিভাগীয় সদর দপ্তরে বিশেষ আদালত
প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসীদের সম্পদ ও সম্পত্তিসংক্রান্ত বিরোধসহ তাঁদের বিভিন্ন ধরনের মামলা এসব আদালতে নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।
মো. আসাদুজ্জামান বলেন, প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!